মালদা

চাঁচলের রানীপুরে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে যুবকদের নৌশকালীন ভলিবল ক্রীড়া প্রতিযোগিতা

আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে চাঁচলের রানীপুরে একটি নৌশকালীন ভলি বল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই খেলায় উপস্থিত ছিলেন চাঁচল বিধানসভার বিধায়ক আসিফ মেহেবুব সহ রানীপুর যুবক গোষ্ঠীর সদস্যরা, এছাড়াও খেলোয়াড়, খেলাপ্রেমীরা। জানা যায়, ২১শে ফেব্রুয়ারির ভাষা দিবসকে সামনে রেখে বুধবার এই প্রতিযোগিতায় আয়োজন করা হয়। এই খেলার মূল উদ্দেশ্য ভাষা দিবসের প্রভাবকে লক্ষ্য করে যুবকদের মধ্যে আলোড়ন ছড়ানো। এদিন খেলায় ১২টি দল অংশ গ্রহণ করে, খেলায় বিজয়ী হয় রামদেবপুরের দল। 

        চাঁচল বিধানসভার বিধায়ক আসিফ মেহেবুব জানান, রানীপুর যুবকবৃন্দের ভলি বল ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ ভাবে ২১শে ফেব্রুয়ারির ভাষা দিবসে যুবকদের মধ্যে প্রভাব বিস্তার করে। এই প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে এসে খুশি তিনি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/nlRD45mooeE